কলকাতা মেট্রোর জোকা-তারাতলা লাইনে নতুন কোচের ট্রায়াল রান সফল
by editor
Jul 09, 2026
1,255 reads
কলকাতা মেট্রো রেলের ইতিহাসে আরও একটি পালক যুক্ত হল। জোকা-তারাতলা নতুন পার্পল লাইনে অত্যাধুনিক মেধা কোচের ট্রায়াল রান সফলভাবে সম্পন্ন হয়েছে। মেট্রো রেল কর্তৃপক্ষের তরফ থেকে জানানো হয়েছে যে কোচের সুরক্ষাজনিত সব পরীক্ষা সফল হয়েছে এবং কমিশনার অফ রেলওয়ে সেফটির (CRS) সবুজ সংকেত পেলেই যাত্রী পরিষেবা শুরু করা হবে।
এই নতুন রুট চালু হলে ঠাকুরপুকুর, জোকা ও বেহালা এলাকার মানুষের যাতায়াতের সময় অনেকটাই কমে যাবে। কলকাতার দক্ষিণ শহরতলির বাসিন্দাদের জন্য এটি একটি বড় উপহার।